সভাপতির বাণী

বিসমিল্লাহহির রাহমানির রাহীম।

প্রিয় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকবৃন্দ, এবং শুভানুধ্যায়ীগণ,

সবাইকে সশ্রদ্ধ সালাম। শিক্ষা জাতীয় উন্নয়নের মূল চাবিকাঠি। পৃথিবীতে যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। দেশের জনশক্তিকে জনসম্পদে রুপান্তরিত এবং জ্ঞানভিত্তিক সমাজ ও রাষ্ট্র বির্নিমাণে এক মাত্র হাতিয়ার হচ্ছে শিক্ষা। শিক্ষাবিদ B.Rasel বলেন “Education is the harmonious development of body and soul” অর্থাৎ শিক্ষা হচ্ছে শরীর , মন ও আত্নার সুসামঞ্জস্যর্পূণ উন্নয়ন। মানুষকে মানুষ হয়ে উঠার পথে শিক্ষার বিকল্প আজও কিছু আবিষ্কৃত হয়নি। আবিস্কৃত, কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরী রোবট মানুষের প্রয়োজন মেটাবে, কাজ করে দিবে; কিন্তু হবে না বিকল্প মানুষ। কারণ মানুষ বুদ্ধিভিত্তিক প্রাণী, বুদ্ধির সকল উপাদান , আচার-অনুষ্ঠান, ক্রিয়া কলাপ, মানবিক মূল্যবোধ বিকাশের মাধ্যমে নিজেদেরকে অন্য প্রাণীজগত থেকে স্বাতন্ত্র্যতা সৃষ্টি করেছে।

  • ১৯৩০ সালে প্রতিষ্ঠিত তালুকনগর উচ্চ বিদ্যালয়  বাংলাদেশের শিক্ষার ক্ষেত্রে অনবদ্য ভূমিকা রেখে চলেছে। শিক্ষকমন্ডলীর ঐকান্তিক প্রচেষ্টা, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের জ্ঞান অন্বেষণের মানসিকতাই পারে কেবলমাত্র এই প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠ শীর্ষস্থানীয় শিখরে পৌছে দিতে। আমি আশা করি এই প্রতিষ্ঠানের সাথে জড়িত সকল শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবক, কর্মকর্তা ও কর্মচারীদের ঐকান্তিক প্রচেষ্টা এবং আন্তরিক সহযোগিতার মাধ্যমে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করবে এবং মানবিক মর্যাদাশীল ও শিক্ষিত মানবসম্পদ গঠনে অনন্য ভূমিকা রাখবে।

 

 

 

জনাব মোঃ আব্দুল মতিন বিশ্বাস

প্রভাষক , এম. এ. রউফ ডিগ্রী কলেজ, কৌড়ী

সভাপতি, বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদ,
তালুকনগর উচ্চ বিদ্যালয়